বিতর্ক
বিতর্ক [ bitarka ] বি. 1 আলোচনা, তর্ক, বিচার; তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি। 2 বাদানুবাদ; 3 সংশয়; 4 অনুমান। [সং. বি + তর্ক]। বিতর্কিত বিণ. 1 বাদ-বিসংবাদের বিষয়ীভূত, আলোচিত; যা নিয়ে তর্ক ও বিচার চলছে অর্থাত্ যার গুণাগুণ বা সত্যাসত্য এখনও নিষ্পন্ন হয়নি (বিতর্কিত বিষয়); 2 অনুমিত; 3 অনিশ্চিত। বিতর্কিকা বি. 1 সামান্য তর্কাতর্কি; 2 তর্ক বিতর্কের আসর, সংবাদপত্রাদিতে আলোচনা বা তর্কাতর্কি প্রকাশের স্হান বা কলাম। [সং. বিতর্ক + বাং. ইকা (ক্ষুদ্রার্থে)]।
বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন
বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন–(প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা।