বই
বই1 [ bi1 ] বি. 1 পুস্তক, গ্রন্হ; 2 খাতা (হিসাবের বই)। [আ. বহী]। বইবাজার বি. যেখানে একসঙ্গে বহু বই প্রদর্শিত ও সস্তাদরে বিক্রয় হয়। বইমেলা বি. বইয়ের প্রদর্শনী ও বিক্রয়ের অস্হায়ী স্হান। বই2 [ bi2 ] বি. কচুর লতা বা লতি। [দেশি]। বই3 [ bi3 ] ক্রি. বহন করি, বয়ে বেড়াই (ভূতের বোঝা বই)। [বাং. বহা ক্রিয়ার উত্তম পুরুষে বহি-র চলিত ও কথ্য রূপ]। বই4, (বর্জি.) বৈ [ bi4, (barji.) bai ] অব্য, ব্যতীত, ছাড়া, ভিন্ন (একদিন বই দুদিন নয়)। [সং. ব্যতীত]। বইকি অব্য. নিশ্চয়তা, ঔচিত্য আগ্রহ ইত্যাদি সূচক (হবে বইকি, যায় বইকি, তা বইকি)।
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া ক্রি. বি. ধূমপান করে বুদ্ধিকে সজাগ করা বা চিন্তাশক্তিকে প্রগাঢ় করা।
বাঁশের চেয়ে কঞ্চি দড়
বাঁশের চেয়ে কঞ্চি দড় (ব্যঙ্গে) যে কৃশ বা রোগা তারই আস্ফালন বেশি। আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি।
বাজ
বাজ1 [ bāja1 ] (সচ. মন্দার্থে) দক্ষ অভ্যস্ত আসক্ত ইত্যাদি অর্থবাচক প্রত্যয়বিশেষ (ফন্দিবাজ, ধড়িবাজ, মামলাবাজ)। [ফা. বাজ]। বাজবাজি বি. আসক্তি দক্ষতা অভ্যাস ইত্যাদি অর্থবাচক প্রত্যয় (মামলাবাজি, ফন্দিবাজি)। [ফা. বাজ + বাং. ই]। বাজ2 [ bāja2 ] বি. বজ্র, অশনি। [সং. বজ্র]। বাজ3 [ bāja3 ] বি. বাঁকা, ঠোঁট ও ধারালো নখযুক্ত শিকারি পাখিবিশেষ, শ্যেন। [ফা. বাজ]। বাজবহরি, বাজবৈরি বি. বৃহদাকার বাজবিশেষ।