বকবৃত্তি

বকবৃত্তি [ bakabṛtti ] বি. 1 কপট ধার্মিকতা; 2 ভণ্ডামি (তার বকবৃত্তি ধরা পড়ে গিয়েছে); 3 শঠতা। ☐ বিণ. শঠ; ভণ্ড (বকবৃত্তিব্রাহ্মণ)। [সং. বক + বৃত্তি]। বকব্রতী (-তিন্) বিণ. শঠ; কপট ধার্মিক; ভণ্ড।

বকধার্মিক

বকধার্মিক বিণ. বি. ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ্ড।

বক দেখানো

বক (বগ) দেখানো ক্রি. বি. বকের গলা ও মুখের মতো হাত বেঁকিয়ে অশোভনভাবে বিদ্রুপ করা।

বক

বক [ baka ] বি. 1 মাছ শিকারে পটু সাধারণত সাদা পাখিবিশেষ; 2 মহাভারতে বর্ণিত ভীম কর্তৃক নিহত রাক্ষসবিশেষ; 3 সাদা রঙের ফুলবিশেষ। [সং. √ বঙ্ক্ + অ]। বক (বগ) দেখানো ক্রি. বি. বকের গলা ও মুখের মতো হাত বেঁকিয়ে অশোভনভাবে বিদ্রুপ করা। বকধার্মিক বিণ. বি. ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ্ড।

বঁধুয়া

বঁধু, বঁধুয়া [ ban̐dhu, ban̐dhuẏā ] বি. (কাব্যে) 1 বন্ধু; 2 প্রণয়ী; 3 প্রিয় (পরানবঁধু, ‘বঁধুয়া হিয়াপর আওরে’: রবীন্দ্র)। [সং. বন্ধু]।

বঁধু

বঁধু, বঁধুয়া [ ban̐dhu, ban̐dhuẏā ] বি. (কাব্যে) 1 বন্ধু; 2 প্রণয়ী; 3 প্রিয় (পরানবঁধু, ‘বঁধুয়া হিয়াপর আওরে’: রবীন্দ্র)। [সং. বন্ধু]।

বংশীবদন

বংশীধর, বংশীধারী (-রিন্), বংশীবদন বি. শ্রীকৃষ্ণ।

বংশলোচন

বংশলোচন বি. বাঁশের মধ্যে উত্পন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ, বংশরোচনা।

বংশগত

বংশগত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ।