বোমা

বোমা1 [ bōmā1 ] বি. ছুড়ে মারা হয় এমন মারাত্মক বিস্ফোরক অস্ত্রবিশেষ বা ওই জাতীয় আতশবাজিবিশেষ। [পো. bomba]। বোমাবাজি বি. বোমা ছোড়াছুড়ি। বোমারু বিণ. বোমা-নিক্ষেপক, যা থেকে বোমা নিক্ষেপ করা হয় (বোমারু বিমান)। বোমা2 [ bōmā2 ] বি. জল ইত্যাদি তোলবার যন্ত্রবিশেষ, পাম্প। [তু. ইং. pump]। বোমা3 [ bōmā3 ] বি. বস্তা থেকে চাল গম প্রভৃতির নমুনা বার করে দেখার জন্য ব্যবহৃত লোহার সরুমুখ শলাকাবিশেষ। [দেশি]।

বোমকে যাওয়া

বোমকে যাওয়া [ bōmakē yāōẏā ] ক্রি. বি. (অশোভন) ঘাবড়ে যাওয়া, হতচকিত হওয়া। [দেশি]।

বোমবাজি

বোমবাজি বি. বোমাবাজি, বোমা ছোড়াছুড়ি।

বোবাকান্না

বোবাকান্না বি. যে কান্নার বহিঃপ্রকাশ নেই; ভিতরে ভিতরে চাপা কান্না, রুদ্ধ কান্না।

বোবা

বোবা [ bōbā ] বিণ. 1 বাকশক্তিহীন, মূক, কথা বলতে পারে না এমন; 2 প্রকাশের অসাধ্য, চাপা (বোবা কান্না)। [দেশি]। বোবাকান্না বি. যে কান্নার বহিঃপ্রকাশ নেই; ভিতরে ভিতরে চাপা কান্না, রুদ্ধ কান্না।

বোনাস

বোনাস [ bōnāsa ] বি. বছরের বিশেষ সময় কর্তৃপক্ষ কর্তৃক কর্মচারীদের প্রদত্ত (সচরাচর লভ্যাংশ থেকে) অতিরিক্ত ভাতা। [ইং. bonus]।