বগল

বগল [ bagala ] বি. 1 বাহুমূল, বাহুমূলের নিম্নদেশ, কক্ষ; 2 পার্শ্ব; 3 সামীপ্য, নৈকট্য। [ফা. বগল্]। বগল দাবা বিণ. 1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন; 2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে); 3 গোপনে অপহৃত। বগল বাজানো ক্রি. বি. 1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা; 2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা।

বগয়রহ

বগয়রহ, গয়রহ [ bagaẏaraha, gaẏaraha ] (আদালতি ভাষা) অব্য. ইত্যাদি, প্রভৃতি (‘আসামী ফরিয়াদী সাক্ষী সাবুদ গয়রহ’: সু.রা.)। ☐ বি. 1 অন্য সকল ব্যক্তি; 2 সমুদয়, আর সমস্ত। [ফা. বগয়রহ্-তু. আ. গায়রহ্]।

বখেড়া

বখেড়া [ bakhēḍ়ā ] বি. 1 বাধা, বিঘ্ন, প্রতিবন্ধক; 2 ঝঞ্ঝাট, ঝামেলা; 3 ঝগড়া (আচ্ছা বখেড়া বেধেছে)। [হি. বখেড়া-তু. বাগড়া]।

বখামো

বখামি, বখামো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা।

বখামি

বখামি, বখামো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা।

বখানো

বখানো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। ☐ বিণ. উক্ত অর্থে।

বখাটে

বখাট, বখাটে বিণ. বখে গেছে এমন।

বখাট

বখাট, বখাটে বিণ. বখে গেছে এমন।

বখা

বখা [ bakhā ] ক্রি. 1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে); 2 বখানো। ☐ বি. উক্ত উভয় অর্থে। ☐ বিণ. 1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না); 2 বাচাল, ফাজিল। [সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]। বখাট, বখাটে বিণ. বখে গেছে এমন। বখানো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। ☐ বিণ. উক্ত অর্থে। বখামি, বখামো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা।