বঙ্গাব্দ

বঙ্গাব্দ বি. 593 খ্রিস্টাব্দ থেকে গণিত বাংলা সাল।

বঙ্গভঙ্গ

বঙ্গভঙ্গ বি. 195 সালে বড়োলাট লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ।

বংকিম

বঙ্কিম, বংকিম [ baṅkima, baṅkima ] বিণ. 1 বাঁকা, 2 ঈষত্ বাঁকা (বঙ্কিম ভঙ্গি); 3 কুটিল (বঙ্কিম চাহনি)। [প্রাকৃ. বঙ্ক + বাং. ইম (তুল্যার্থে)]। বঙ্কিমচন্দ্র বি. বাঁকা চাঁদ। বঙ্কিমবিহারী বি. শ্রীকৃষ্ণ।

বঙ্কিম

বঙ্কিম, বংকিম [ baṅkima, baṅkima ] বিণ. 1 বাঁকা, 2 ঈষত্ বাঁকা (বঙ্কিম ভঙ্গি); 3 কুটিল (বঙ্কিম চাহনি)। [প্রাকৃ. বঙ্ক + বাং. ইম (তুল্যার্থে)]। বঙ্কিমচন্দ্র বি. বাঁকা চাঁদ। বঙ্কিমবিহারী বি. শ্রীকৃষ্ণ।

বঙ্কা

বঙ্কা [ baṅkā ] বিণ. (প্রা. কা.) বাঁকা। [বঙ্ক দ্র]।

বগি

বগি1 [ bagi1 ] বি. রেলে যাত্রীবাহী গাড়ির কামরা (রেলের বগি)। [ইং. bogie]। বগি2 [ bagi2 ] বি. কানা-উঁচু কাঁসার থালা। ☐ বিণ. কানা-উঁচু (বগি থালা)। [দেশি]।

বগল বাজানো

বগল বাজানো ক্রি. বি. 1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা; 2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা।

বগল দাবা

বগল দাবা বিণ. 1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন; 2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে); 3 গোপনে অপহৃত।