বড়
বড়1 [ baḍ়1 ] বি. (আঞ্চ.) খড় দিয়ে তৈরি মোটা দড়ি (বড় দিয়ে খড়ের আঁটি বাঁধা)। [দেশি]। বড়2, বড়ো [ baḍ়2, baḍ়ō ] বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ (‘আপনারে বড় বলে বড় সেই নয়’); 10 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো...