ব বড়বা বড়বা [ baḍ়bā ] বি. 1 পুরাণে বর্ণিত অগ্নিমুখী সিন্ধুঘোটক; 2 স্ত্রী ঘোড়া, ঘোটকী; 3 অশ্বিনী নক্ষত্র। [সং. বল + বা + ক + আ]। বড়বাগ্নি, বড়বানল বি. 1 সমুদ্র থেকে উত্থিত অগ্নি; 2 বড়বার মুখ থেকে নিঃসৃত অগ্নি।
ব বড়দিন বড়দিন, বড়োদিন [ baḍ়dina, baḍ়ōdina ] বি. 1 খ্রিস্টের জন্মদিন-25 ডিসেম্বর, Christmas; 2 ২৩ ডিসেম্বর, যেহেতু এই তারিখ থেকে দিন ক্রমশ বড়ো এবং রাত্রি ক্রমশ ছোটো হতে থাকে। [বাং. বড়2 + দিন]।
ব বড় হওয়া বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)।