বত্স

বত্স (বৎস) [ batsa ] বি. 1 বাছুর, গো-শিশু (গো-বত্স); 2 পশুশাবক; 3 (স্নেহসম্বোধনে) বাছা (শোনো বত্স)। [সং. √ বদ্ + স]। বত্সতর বি. এঁড়ে বাছুর। বত্সতরী বি. (স্ত্রী.) বকনা বাছুর। বত্সা বি. (স্ত্রী.) (স্নেহসম্বোধনে) বাছা।

বত্

-বত্ [ -bat ] (শব্দের শেষে যুক্ত) অব্য. (তুল্য অর্থে তদ্ধিত প্রত্যয়) তুল্য, সদৃশ, মতো (পুত্রবত্ স্নেহ করেন, সন্তানবত্ পালন করেছেন)। [সং. বতি > বত্]।

বণ্টিত

বণ্টিত বিণ. বণ্টন করা বা বিতরণ করা হয়েছে এমন।

বণ্টন

বণ্টন [ baṇṭana ] বি. বিভাজন, বেঁটে বা ভাগ করে দেওয়া, প্রার্থীদের মধ্যে বিতরণ। [সং. √ বণ্ট্ + অন]। বণ্টক বিণ. বি. বণ্টনকারী। বণ্টিত বিণ. বণ্টন করা বা বিতরণ করা হয়েছে এমন।

বণিগ্বৃত্তি

বণিগ্বৃত্তি বি. 1 বাণিজ্য, ব্যাবসা; 2 সব বিষয়ে শুধু টাকা-পয়সা বা লাভ-লোকসান খতিয়ে দেখার বৃত্তি বা মনোভাব।

বণিক

বণিক [ baṇika ] (-ণিজ্) বি. ব্যবসায়ী, বেনে, সওদাগর। [সং. √ পণ্ + ইজ্]। বণিগ্বৃত্তি বি. 1 বাণিজ্য, ব্যাবসা; 2 সব বিষয়ে শুধু টাকা-পয়সা বা লাভ-লোকসান খতিয়ে দেখার বৃত্তি বা মনোভাব।

বড়ু

বড়ু [ baḍ়u ] বি. (অপ্র.) ব্রাহ্মণসন্তান, দ্বিজ (বড়ু চণ্ডীদাস)। [সং. বটু]।

বড়ি

বড়ি [ baḍ়i ] বি. 1 বটিকা, গুলি, ছোটো গোলাকার যেকোনো বস্তু, (কবিরাজি বড়ি); 2 বাটা ডাল রোদে শুকিয়ে প্রস্তুত ছোটো গুলি (ডালের বড়ি)। [সং. বটিকা]।