বত্সল

বত্সল (বৎসল) [ batsala ] বিণ. স্নেহপূর্ণ বা অনুরাগযুক্ত (বন্ধুবত্সল, ভক্তবত্সল)। [সং. বত্স + √ লা + অ]। স্ত্রী. বত্সলা। বি. বত্সলতা, বাত্সল্য।

বত্সা

বত্সা বি. (স্ত্রী.) (স্নেহসম্বোধনে) বাছা।

বদখত

বদখত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু।

বদ

বদ [ bada ] বিণ. 1 খারাপ, মন্দ (বদগন্ধ); 2 অসত্ (বদ সঙ্গ, বদ বুদ্ধি); 3 রুক্ষ, রূঢ় (বদমেজাজ); 4 দূষিত (বদরক্ত); 5 ভিন্ন, অন্য (‘বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়’)। [ফা. বদ]। বদখত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু। বদখেয়াল বি. অসত্ প্রবৃত্তি। বদজবান বি. কুবাক্য, গালি। বদজাত, বদজাতি যথাক্রমে বজ্জাত ও বজ্জাতি -র মূল রূপ। বদনাম বি. দুর্নাম, অখ্যাতি, অপযশ। বদনেশা বি. খারাপ নেশা বা অভ্যাস। বদবু বি. বাজে গন্ধ, দুর্গন্ধ। বদবুদ্ধি বি. অসত্ বুদ্ধি; দুষ্ট বুদ্ধি। বদভ্যাস বি. খারাপ বা ক্ষতিকর অভ্যাস। বদমতলব বি. বদবুদ্ধি -র অনুরূপ। বদমাশ, বদমায়েশ, বদমাইশ বিণ....

বত্রিশে

বত্রিশা, (কথ্য) বত্রিশে বি. মাসের বত্রিশ তারিখ। ☐ বিণ. বত্রিশ তারিখের (বত্রিশে বৈশাখ)।

বত্রিশা

বত্রিশা, (কথ্য) বত্রিশে বি. মাসের বত্রিশ তারিখ। ☐ বিণ. বত্রিশ তারিখের (বত্রিশে বৈশাখ)।

বত্রিশ

বত্রিশ [ batriśa ] বি. বিণ. 32 সংখ্যা বা সংখ্যক। [সং. দ্রাত্রিংশত্]। বত্রিশা, (কথ্য) বত্রিশে বি. মাসের বত্রিশ তারিখ। ☐ বিণ. বত্রিশ তারিখের (বত্রিশে বৈশাখ)।