বধূহত্যা

বধূহত্যা বি. বিবাহিতা নারীকে (সচ. শ্বশুরগৃহে) হত্যা।

বধূমাতা

বধূমাতা বি. বউমা, পুত্রবধূ বা তত্তুল্যা বধূ।

বধূবরণ

বধূবরণ বি. স্বামীর গৃহে প্রথম আগমনের সময় নববধূকে বরণ।

বধূত্সব

বধূত্সব (বধূৎসব) বি. নববধূর প্রথম রজোদর্শনরূপ অনুষ্ঠান।

বধূজন

বধূজন বি. 1 বিবাহিতা যুবতী, বউ; 2 সধবা নারী।

বনস্পতি

বনস্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ।

বনস্হ

বনস্হ বিণ. বনে অবস্হিত বা জাত।

বধোদ্যত

বধোদ্যত বিণ. হত্যা বা বধ করতে উদ্যত।