বন্ধনহীন

বন্ধনহীন বিণ. 1 বাধাহীন; মুক্ত; 2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)।

বন্ধন

বন্ধন [ bandhana ] বি. 1 বাঁধন (বন্ধনরজ্জু, বন্ধন ছিন্ন করা); 2 বাঁধন, গিঁট, গিঁট দেওয়া, (রজ্জুর দ্বারা বন্ধন); 3 আবেষ্টন (বাহুবন্ধন, ভুজবন্ধন); 4 আটক, অবরোধ (কারাবন্ধন, বন্ধনমুক্তি); 5 গ্রন্হন, গ্রথন, রচনা (করবীবন্ধন, মাল্যবন্ধন); 6 সম্পর্কস্হাপন, একত্রকরণ (বিবাহবন্ধন); 7 সংযমন, নিরোধ; 8 বাঁধবার উপকরণ, দড়ি ইত্যাদি; 9 যোগসূত্র (এই যুগের মধ্যে শেষ বন্ধন)। [সং. √ বন্ধ্ + অন]। বন্ধনহীন বিণ. 1 বাধাহীন; মুক্ত; 2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)। বন্ধনী বি. 1 বাঁধবার উপকরণ, যা দিয়ে বাঁধা হয়; 2 ব্র্যাকেট বা () [], এইসব চিহ্ন।

বন্ধকি

বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)। [সং. বন্ধক + বাং. ই]।

বন্দিনী

বন্দিনী স্ত্রী. বি. বিণ. বন্দী২ [ bandī২ ] (-ন্দিন্) বি. (প্রধানত রাজারাজড়াদের) বন্দনাগায়ক (‘বন্দীরা ধরে সন্ধ্যার তান’: রবীন্দ্র)। ☐ বিণ. বন্দনাকারী। [সং. √ বন্দ্ + ইন্]।  

বন্দিশ

বন্দিশ [ bandiśa ] বি. সংগীতের বাঁধুনি বা রচনা (ঠুংরির বন্দিশ)। [ফা. বন্দিশ]। দ্র বন্দেজ।

বন্দিতা

বন্দিতা স্ত্রী. বন্দিত [ bandita ] বিণ. যার বন্দনা করা হয়েছে এমন, প্রশংসিত। [সং. √ বন্দ্ + ত]।

বন্দিত

বন্দিত [ bandita ] বিণ. যার বন্দনা করা হয়েছে এমন, প্রশংসিত। [সং. √ বন্দ্ + ত]। স্ত্রী. বন্দিতা।

বন্দিনি

বন্দিনি স্ত্রী. বি. বিণ. বন্দি, বন্দী।