বন্ধুর

বন্ধুর [ bandhura ] বিণ. 1 অসমতল (‘পতন-অভ্যুদয়-বন্ধুর পন্হা’: রবীন্দ্র; বন্ধুর পথ); 2 উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. √ বন্ধ্ + উর]। বি. বন্ধুরতা।

বন্ধুজীব

বন্ধুক, বন্ধু-জীব, বন্ধু-জীবক, বন্ধুলি [ bandhuka, bandhu-jība, bandhu-jībaka, bandhuli ] বি. রক্তবর্ণ ফুলবিশেষ বা তার গাছ, বাঁধুলি ফুল। [সং. বন্ধু + ক, + √ জীবি + অ, +ক, বন্ধু + লি]।

বন্ধুক

বন্ধুক, বন্ধু-জীব, বন্ধু-জীবক, বন্ধুলি [ bandhuka, bandhu-jība, bandhu-jībaka, bandhuli ] বি. রক্তবর্ণ ফুলবিশেষ বা তার গাছ, বাঁধুলি ফুল। [সং. বন্ধু + ক, + √ জীবি + অ, +ক, বন্ধু + লি]।

বন্ধুবিচ্ছেদ

বন্ধুবিচ্ছেদ বি. বন্ধুর সঙ্গে মনোমালিন্য বা ছাড়াছাড়ি (এই সামান্য কারণে বন্ধুবিচ্ছেদ হোক এ আমি চাই না)।

বন্ধুবত্সল

বন্ধুবত্সল (বন্ধুবৎসল) বিণ. বন্ধুর প্রতি ভালোবাসাযুক্ত। বি. বন্ধুবাত্সল্য (বন্ধুবাৎসল্য)।

বন্ধুত্ব

বন্ধুতা, বন্ধুত্ব বি. মিত্রতা, মৈত্রী, সখ্য, সৌহার্দ্য।

বন্ধুতা

বন্ধুতা, বন্ধুত্ব বি. মিত্রতা, মৈত্রী, সখ্য, সৌহার্দ্য।