বপ্রক্রীড়া
বপ্রক্রীড়া বি. পর্বতের সানুদেশে বা উপত্যকায় পশুদের শিং বা দাঁত দিয়ে মাটি খুঁড়ে খেলা, উত্খাতকেলি।
বন্যা
বন্যা১ [ banyā1 ] বি. 1 জলপ্লাবন, বান (বন্যাপ্লাবিত, বিধ্বংসী বন্যা); 2 বন্যার মতো প্রবল স্রোত (চোখের জলের বন্যা); [সং. বন (=জল) + য + আ]। বন্যাপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন (বন্যাপ্লাবিত গ্রাম)। বন্যাবিধ্বস্ত বিণ. বন্যায় বিপর্যস্ত বা ধ্বংস হয়েছে এমন। বন্যার্ত বিণ. বন্যায় ক্ষতিগ্রস্ত; বন্যায় বিপদ্গ্রস্ত। বন্যা২ স্ত্রী. বন্য।