ব বয়স্য বয়স্য [ baẏasya ] বি. 1 সমবয়সি বন্ধু, সখা; 2 মনোরঞ্জনকারী পার্শ্বচর। [সং. বয়স্ + য]। স্ত্রী. বয়স্যা।
ব বয়স্বী বয়স্বী [ baẏasbī ] (-স্বিন্) বিণ. পূর্ণবয়স্ক। ☐ বি. পূর্ণবয়স্ক ব্যক্তি বা প্রাণী, adult (বি.প.)। [সং. বয়স্ + বিন্]।
ব বয়স্ক বয়স্ক1 [ baẏaska1 ] বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বয়ঃপ্রাপ্ত, সাবালক (বয়স্কপাঠ্য, বয়স্কশিক্ষা)। [সং. বয়স্হ]। বয়স্ক2 [ baẏaska2 ] বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বয়ঃ শব্দের বিকল্প রূপ) বয়সযুক্ত (অল্পবয়স্ক)। [সং. বয়স্ + ক]।
ব বয়সি বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য।
ব বয়ান বয়ান1 [ baẏāna1 ] বি. মুখ, বদন (‘তোমার বয়ান হেরি’)। [সং. বদন > বয়ন > বয়ান]। বয়ান2 [ baẏāna2 ] বি. বর্ণনা, বিবরণ। [আ. বয়ান]।
ব বয়া বয়া [ baẏā ] বি. 1 নদী বা সমুদ্রে চড়ার অবস্হাননির্দেশক অথবা তীরের কাছে জাহাজ স্টিমার প্রভৃতির পক্ষে নোঙরযোগ্য স্হাননির্দেশক ভাসন্ত পিপাবিশেষ; 2 জলে পতিত ব্যক্তির ভাসবার সহায়ক উপকরণবিশেষ, লাইফবয়। [ইং. buoy]।