ব বরুণ বরুণ [ baruṇa ] বি. সমুদ্র জল বৃষ্টি ও পশ্চিমদিকের অধিদেবতা, প্রচেতা। [সং. √ বৃ + উন]। বরুণবাণ বি. জলাধিপতি বরুণদেবের বারিবর্ষণকারী বাণ।
ব বরীয়সী বরীয়সী স্ত্রী. বরীয়ান [ barīẏāna ] (-য়স্) বিণ. 1 উত্কৃষ্টতর, অপেক্ষাকৃত শ্রেয়; 2 (অশু. কিন্তু প্রচলিত) বরিষ্ঠ, শ্রেষ্ঠ। [সং. উরু + ঈয়স্]।
ব বরীয়ান বরীয়ান [ barīẏāna ] (-য়স্) বিণ. 1 উত্কৃষ্টতর, অপেক্ষাকৃত শ্রেয়; 2 (অশু. কিন্তু প্রচলিত) বরিষ্ঠ, শ্রেষ্ঠ। [সং. উরু + ঈয়স্]। স্ত্রী. বরীয়সী।