বর্জনীয়া

বর্জনীয়া স্ত্রী. বর্জনীয়, বর্জ্য বিণ. বর্জনের যোগ্য (বর্জ্য পদার্থ, এই কু-অভ্যাস বর্জনীয়)।

বর্জ্য

বর্জনীয়, বর্জ্য বিণ. বর্জনের যোগ্য (বর্জ্য পদার্থ, এই কু-অভ্যাস বর্জনীয়)। স্ত্রী. বর্জনীয়া। বর্জিত বিণ. 1 বর্জন করা বা ত্যাগ করা হয়েছে এমন, ত্যক্ত; 2 বিরহিত, বিহীন (বাহুল্যবর্জিত)। স্ত্রী. বর্জিতা।

বর্জনীয়

বর্জনীয়, বর্জ্য বিণ. বর্জনের যোগ্য (বর্জ্য পদার্থ, এই কু-অভ্যাস বর্জনীয়)। স্ত্রী. বর্জনীয়া।

বর্জক

বর্জক বিণ. যে বর্জন বা ত্যাগ করে।

বর্গীকরণ

বর্গী-করণ [ bargī-karaṇa ] বি. বর্গে, শ্রেণিতে বা গোষ্ঠীতে বিভক্ত করা, classification. [সং. বর্গ + ঈ (চ্বি) + √ কৃ + অন]।

বর্গি

বর্গি, (বর্জি.) বর্গী [ bargi, (barji.) bargī ] বি. ইতিহাসোক্ত মহারাষ্ট্রীয় অশ্বারোহী সৈন্যদল। [ফা. বার্গীর্]।

বর্গাদার

বর্গা, বর্গাদার [ bargā, bargādāra ] যথাক্রমে বরগা2 ও বরগাদার -এর বানানভেদ।

বর্গা

বর্গা, বর্গাদার [ bargā, bargādāra ] যথাক্রমে বরগা2 ও বরগাদার -এর বানানভেদ।

বর্গীয় বর্ণ

বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ।

বর্গ্য

বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়।