বর্ণ
বর্ণ [ barṇa ] বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। বর্ণক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। বর্ণচোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। বর্ণচ্ছটা বি. রঙের বাহার। বর্ণজ্ঞানহীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। বর্ণজ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। বর্ণতত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. বর্ণপরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। বর্ণবিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি...