বর্ণহিন্দু

বর্ণহিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা ‘তফশিল’ এর অন্তর্ভুক্ত নয়।

বর্ণসংকর

বর্ণসংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা।

বর্ণলোপ

বর্ণলোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া।

বর্ণপরিচয়

বর্ণপরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান।

বর্ণজ্যেষ্ঠ

বর্ণজ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ।