ব বর্তা বর্তা, বর্তানো [ bartā, bartānō ] ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]।
ব বর্তমান বর্তমান [ barta-māna ] বি. উপস্হিত কাল, এই সময় (বর্তমান ও ভবিষ্যত্)। ☐ বিণ. 1 উপস্হিত, উপস্হিতকালের, এখনকার (বর্তমান যুগ, বর্তমান অবস্হা); 2 বিদ্যমান, জীবিত (বর্তমান থাকা)। [সং. √ বৃত্ + মান (শানচ্)]।
ব বর্তন বর্তন1 [ bartana1 ] বি. 1 বৃত্তি, জীবিকা; 2 স্হিতি, অবস্হিতি। [সং. √ বৃত্ + অন]। বর্তন2 [ bartana2 ] বি. 1 পেষণ; 2 স্হাপন। [সং. √ বৃত্ + ণিচ্ + অন]। বর্তন3 [ bartana3 ] বি. বাসন। [হি. বর্তন]।
ব বর্ণানো বর্ণা, বর্ণানো [ barṇā, barṇānō ] ক্রি. (কাব্যে) বর্ণনা করা (‘বর্ণিল পদ্যছন্দে’, ‘বর্ণাইয়া কৈলা স্তব’: ভা. চ.)। [সং. √ বর্ণ্ + বাং. আ, আনো]।
ব বর্ণা বর্ণা, বর্ণানো [ barṇā, barṇānō ] ক্রি. (কাব্যে) বর্ণনা করা (‘বর্ণিল পদ্যছন্দে’, ‘বর্ণাইয়া কৈলা স্তব’: ভা. চ.)। [সং. √ বর্ণ্ + বাং. আ, আনো]।
ব বর্ণিত বর্ণিত বিণ. 1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত; 2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন।
ব বর্ণাশ্রম ধর্ম বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম।