বর্নানো

বর্না, বর্নানো [ barnā, barnānō ] যথাক্রমে বর্ণা ও বর্ণানো -র বানানভেদ।

বর্না

বর্না, বর্নানো [ barnā, barnānō ] যথাক্রমে বর্ণা ও বর্ণানো -র বানানভেদ।

বর্ধিষ্ণু

বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)।

বর্ধমান

বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)।

বর্ধিত

বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)।

বর্ধক

বর্ধক বিণ. 1 বর্ধনকারী (শোভাবর্ধক); 2 ছেদক, ছেদনকারী। বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)।

বর্ধন

বর্ধন [ bardhana ] বি. 1 বৃদ্ধিকরণ বা বৃদ্ধি (আনন্দবর্ধন করা, শোভা বর্ধন করা); 2 উন্নতি; 3 বৃদ্ধিপ্রাপ্তি। ☐ বিণ. বৃদ্ধিজনক, বৃদ্ধিকর (গৌরববর্ধন কার্য)। [সং. √ বর্ধি + অন]। বর্ধক বিণ. 1 বর্ধনকারী (শোভাবর্ধক); 2 ছেদক, ছেদনকারী। বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)। বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)।

বর্তিকা

বর্তি, বর্তিকা [ barti, bartikā ] বি. 1 প্রদীপ; 2 প্রদীপের সলতে (আলোকবর্তিকা); 3 তুলি। [সং. √ বৃত্ + ই, ক + আ]।

বর্তি

বর্তি, বর্তিকা [ barti, bartikā ] বি. 1 প্রদীপ; 2 প্রদীপের সলতে (আলোকবর্তিকা); 3 তুলি। [সং. √ বৃত্ + ই, ক + আ]।

বর্তানো

বর্তা, বর্তানো [ bartā, bartānō ] ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]।