ব বর্ম বর্ম [ barma ] (-র্মন্) বি. (প্রধানত অস্ত্রাদির) আঘাত থেকে রক্ষা করবার জন্য দেহাবরণ, তনুত্রাণ, কবচ, সাঁজোয়া (বর্মধারী)। [সং. √ বৃ + মন্]। বর্মিত, বর্মী (-র্মিন্) বিণ. বর্মধারী, বর্মাচ্ছাদিত, বর্মাবৃত।
ব বর্বর বর্বর [ barbara ] বি. অসভ্য জাতি। ☐ বিণ. 1 অসভ্য (বর্বর স্বভাব); 2 নীচ; 3 পাশবিক, নিষ্ঠুর (বর্বর অত্যাচার); 4 মূর্খ। [সং. √ বৃ + বর]। বর্বরতা বি. অসভ্যতা; নিষ্ঠুরতা।