বর্ষ
বর্ষ [ barṣa ] বি. 1 বত্সর, বছর (নববর্ষ); 2 পুরণোক্ত জম্বুদ্বীপের ইলাবৃত রম্যক ভারত প্রভৃতি নয়টি অংশ; 3 বৃষ্টি; 4 মেঘ (বর্ষোপল)। [সং. √ বৃষ্ + অ]। বর্ষকর বিণ. বর্ষণকারী। ☐বি. মেঘ। বর্ষকাল বি. এক বত্সর। বর্ষজীবী (-বিন্) বিণ. এক বত্সর বাঁচে এমন। ☐ বি. এক বত্সর বাঁচে এমন উদ্ভিদ। বর্ষপঞ্জি বি. ক্যালেণ্ডার। বর্ষপূর্তি বি. বছরের শেষ। বর্ষপ্রতিবন্ধ বি. অনাবৃষ্টি। বর্ষপ্রবেশ বি. নববর্ষার আরম্ভ। বর্ষমান বি. বর্ষামাপক যন্ত্র।