ব বশ্য বশ্য [ baśya ] বিণ. 1 বশ মানানো যায় এমন (এই পশু বন্য বটে, তবে অ-বশ্য নয়); 2 বশে রয়েছে এমন, বশবর্তী। [সং. √ বশ্ + য]। স্ত্রী. বশ্যা। বশ্যতা বি. 1 বশবর্তিতা, আনুগত্য; 2 অধীনতা (মোগল সম্রাটের বশ্যতা স্বীকার করবে না)।
ব বশীভূতা বশীভূতা স্ত্রী. বশীভূত [ baśī-bhūta ] বিণ. 1 (অন্যের) বশে এসেছে এমন, পরবশ; 2 সম্মোহিত। [সং. বশ + ই + √ ভূ + ত]।
ব বশীভূত বশীভূত [ baśī-bhūta ] বিণ. 1 (অন্যের) বশে এসেছে এমন, পরবশ; 2 সম্মোহিত। [সং. বশ + ই + √ ভূ + ত]। স্ত্রী. বশীভূতা। বশীভবন বি. অন্যের বশে আসা, পরবশ হওয়া।
ব বশীকরণ বশীকরণ [ baśī-karaṇa ] বি. 1 অপরকে বশে আনা; 2 অপরকে বশে আনার জন্য অভিচারক্রিয়া। [সং. বশ + ঈ + √ কৃ + অন]। বশীকৃত বিণ. বশ করা হয়েছে এমন। স্ত্রী. বশীকৃতা।
ব বসিষ্ঠ বশিষ্ঠ, বসিষ্ঠ [ baśiṣṭha, basiṣṭha ] বি. পৌরাণিক মুনিবিশেষ, সূর্যবংশের কুলগুরু। [সং.বশিন্ + ইষ্ঠ]।