বহিষ্করণ

বহিষ্করণ, বহিষ্কার [ bahiṣkaraṇa, bahiṣkāra ] বি. 1 দূরীকরণ, বর্জন; 2 নির্বাসন (দল থেকে বহিষ্কার করা); 3 নিষ্কাশন; 4 আবিষ্কার (উপায়-বহিষ্করণ)। [সং. বহিস্ + করণ, কার]। বহিষ্কৃত বিণ. বার করে দেওয়া হয়েছে এমন; দূরীকৃত; নির্বাসিত; আবিষ্কৃত। বহিষ্ক্রান্ত বিণ. বার হয়ে গেছে এমন।

বহিস্হ

বহিঃস্হ, বহিস্হ বিণ. 1 বাহ্য; 2 বাইরে রয়েছে বা স্হিত এমন (বহিঃস্হ বিন্দু)।

বহিঃশুল্ক

বহিঃশুল্ক বি. পণ্য আমদানি রপ্তানির উপর ধার্য শুল্ক, customs duty (স.প.)।  

বহিঃপ্রকাশ

বহিঃপ্রকাশ বি. অভিব্যক্তি, অন্তরের ভাবের বাইরে প্রকাশ।

বহিঃ

বহিঃ [ bahiḥ ] (-হিস্) অব্য. বাহির। [সং. √ বহ্ + ইস্]। বহিঃপ্রকাশ বি. অভিব্যক্তি, অন্তরের ভাবের বাইরে প্রকাশ। বহিঃশত্রু বি. দেশের বাইরের শত্রু। বহিঃশুল্ক বি. পণ্য আমদানি রপ্তানির উপর ধার্য শুল্ক, customs duty (স.প.)। বহিঃস্হ, বহিস্হ বিণ. 1 বাহ্য; 2 বাইরে রয়েছে বা স্হিত এমন (বহিঃস্হ বিন্দু)।

বহাল তবিয়তে

বহাল তবিয়তে ক্রি. বিণ. 1 সুস্হ দেহে; 2 সুস্হ দেহে এবং প্রফুল্ল মনে।

বহাল

বহাল [ bahāla ] বিণ. 1 বজায়, প্রতিষ্ঠিত, বলবত্ (হুকুম বহাল রইল); 2 নিযুক্ত (চাকরিতে বহাল হওয়া); 3 সুস্হ (বহাল তবিয়তে)। [আ. বহাল]। বহাল তবিয়তে ক্রি. বিণ. 1 সুস্হ দেহে; 2 সুস্হ দেহে এবং প্রফুল্ল মনে।

বহানো

বহানো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা।

বহনীয়

বহনীয় বিণ. বহনের যোগ্য, বহন করা উচিত এমন; পালনীয়; সহ্য করা উচিত এমন।