বহুরূপ

বহুরূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। ☐ বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)।

বহুমূল্য

বহুমূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি।

বহুমুখী

বহুমুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা) স্ত্রী. বহুমুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. ।

বহুমুখ

বহুমুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. বহুমুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)।

বহুমত

বহুমত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত।

বহুভুজ

বহুভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon.

বহুভাষী

বহুভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন।

বহুভাগ্য

বহুভাগ, বহুভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। ☐ বি. অতিশয় প্রসন্ন ভাগ্য।