বাঁকমল

বাঁকমল বি. বাঁকা বা পাক দেওয়া পায়ের অলংকার, মলবিশেষ।

বাঁকনল

বাঁকনল বি. 1 যে ফাঁপা নলের মধ্য দিয়ে ফুঁ দিয়ে চুল্লির আগুন জ্বালানো হয়, blowpipe; 2 মধ্যযুগে সাধক সম্প্রদায়ের উল্লিখিত সূক্ষ্ম নাড়ি, যা বেয়ে মাথার চাঁদি থেকে অমৃত ক্ষরিত হয় বলে ভাবা হত।

বাঁই বাঁই করে

বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)।

বাঁই বাঁই

বাঁই বাঁই [ bām̐i bām̐i ] বি. জোরে ঘোরার ভাব। [ধ্বন্যা.]। বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)।

বাঁও

বাঁ, (আঞ্চ.) বাঁও1 [ bā, (m̐āñca.) bām̐ō1 ] বি. বিণ. বাম, দক্ষিণের বিপরীত (বাঁদিক)। [সং.বাম]। বাঁ-হাতের ব্যাপার বি. 1 ঘুসগ্রহণ; 2 ঘুষ, উত্কোচ। বাঁও2 [ bām̐ō2 ] বি. সাড়ে তিন বা চার হাত পরিমিত গভীরতা। ☐ বিণ. উক্ত পরিমাণবিশিষ্ট (বিশ বাঁও জলের নীচে)। [সং. ব্যাম]।

বাঁ

বাঁ, (আঞ্চ.) বাঁও1 [ bā, (m̐āñca.) bām̐ō1 ] বি. বিণ. বাম, দক্ষিণের বিপরীত (বাঁদিক)। [সং.বাম]। বাঁ-হাতের ব্যাপার বি. 1 ঘুসগ্রহণ; 2 ঘুষ, উত্কোচ।

বাংলাদেশি

বাংলাদেশি বি. বাংলাদেশের নাগরিক বা অধিবাসী। ☐ বিণ. বাংলাদেশের; বাংলাদেশ-সম্বন্ধীয়।

বাংলাদেশ

বাংলাদেশ [ bāṃlā-dēśa ] বি. পাকিস্তান রাষ্ট্র থেকে ১৯৭১ সালে বিচ্ছিন্ন হয়ে সমগ্র প্রাক্তন পূর্ব-পাকিস্তানকে নিয়ে গঠিত স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশি বি. বাংলাদেশের নাগরিক বা অধিবাসী। ☐ বিণ. বাংলাদেশের; বাংলাদেশ-সম্বন্ধীয়।

বেয়ে

বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)।