ব ব্যপদেশ ব্যপদেশ [ byapa-dēśa ] বি. 1 ছল, ছুতো, অছিলা; 2 ইঙ্গিত; 3 কুল, বংশ; 4 নামোল্লেখ; 5 (বাং.) প্রয়োজন (কার্যব্যপদেশে)। [সং. বি + অপ + √ দিশ্ + অ]। ব্যপদিষ্ট বিণ. ব্যপদেশযুক্ত। ব্যপদেষ্টা (-ষ্ট়ৃ) বিণ. ছলকারী, ভানকারী; কপটী; নামোল্লেখকারী।
ব ব্যধিকরণ বহুব্রীহি ব্যধিকরণ বহুব্রীহি বি. (ব্যাক.) যে বহুব্রীহিসমাসে সমস্যমান পদদ্বয় বিভিন্ন বিভক্তিযুক্ত, যেমন-খড়্গহস্ত, দণ্ডপাণি।
ব ব্যধিকরণ ব্যধিকরণ [ byadhi-karaṇa ] বিণ. (ব্যাক.) বিভিন্ন বিভক্তিযুক্ত। [সং. বি + অধিকরণ]। ব্যধিকরণ বহুব্রীহি বি. (ব্যাক.) যে বহুব্রীহিসমাসে সমস্যমান পদদ্বয় বিভিন্ন বিভক্তিযুক্ত, যেমন-খড়্গহস্ত, দণ্ডপাণি।
ব ব্যথিত ব্যথিত [ byathita ] বিণ. ব্যথাযুক্ত, ব্যথা পেয়েছে এমন (ব্যথিত চিত্ত)। স্ত্রী. ব্যথিতা। ব্যথী (-থিন্) বিণ. বেদনাযুক্ত (ব্যথীর বেদন, সমব্যথী)। স্ত্রী. ব্যথিনী। ব্যথার ব্যথী যে পরের দুঃখ বোঝে, সমব্যথী, দরদি।
ব ব্যথা ব্যথা [ byathā ] বি. 1 (শরীর বা মনের) কষ্ট, দুঃখ (তার কথায় ব্যথা পেলাম, মাথার ব্যথা); 2 (বাং.) প্রসববেদনা (মেয়েটির ব্যথা উঠেছে)। [সং. √ ব্যথি + অ + আ]। ব্যথাতুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)।