বাচ্যার্থ

বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)।

বাচ্য

বাচ্য [ bācya ] বিণ. 1 বলার যোগ্য; 2 বলতে হবে এমন; 3 কথ্য; 4 গণ্য; 5 অভিধেয়। ☐ বি. (ব্যাক.) 1 বাক্যের মধ্যে কর্তা কর্ম প্রভৃতির সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ বা অন্বয় ক্রিয়ার যে-রূপভেদের দ্বারা বোঝা যায়, voice; 2 ধাতুর উত্তর যে বিশেষ-বিশেষ অর্থে প্রত্যয় হয়। [সং. √ বচ্ + য]। বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)।

বাচ্ছা

বাচ্চা, বাচ্ছা [ bāccā, bācchā ] বি. 1 শিশু (কচি বাচ্চা); 2 সন্তান (তোমার কটি বাচ্চা?); 3 ছানা, শাবক (গাধার বাচ্চা)। ☐ বিণ. অল্পবয়স্ক (বাচ্ছাছেলে)। [প্রাকৃ. বচ্ছ < সং. বত্স তু. হি. ফা. বাচ্চা]। বাচ্চাকাচ্চা বি. 1 ছোটো ছোটো ছেলেমেয়ে; 2 শিশুসন্তান।

বাচ্চা

বাচিক

বাচিক [ bācika ] বিণ. বাচনিক, মৌখিক। [সং. বাচ্ + ইক]।

বাচালতা

বাচালতা বি. বাচাল [ bācāla ] বিণ. অকারণে বেশি কথা বলে এমন, প্রগল্ভ। [সং. বাচ্ + আল]।

বাচাল

বাচাল [ bācāla ] বিণ. অকারণে বেশি কথা বলে এমন, প্রগল্ভ। [সং. বাচ্ + আল]। বি. বাচালতা।

বাচাট

বাচাট [ bācāṭa ] বিণ. (আঞ্চ.) বেশি কথা বলে এমন, বাচাল। [সং. বাচ্ + বাং. আট]।

বাচস্পত্য

বাচস্পত্য বি. 1 বাগ্মিতা; বাক্পটুতা; 2 পাণ্ডিত্য। ☐ বিণ. বাচস্পতি-সম্বন্ধীয়।