বাতুল

বাতুল [ bātula ] বিণ. 1 বায়ু রোগগ্রস্ত; 2 পাগল, উন্মাদ, খ্যাপা। [সং. বাত + উল]। বাতুলতা বি. পাগলামি।

বাতিস্তম্ভ

বাতিস্তম্ভ [ bāti-stambha ] বি. যে স্তম্ভের উপর আলো জ্বলে। [বাং. বাতি + সং. স্তম্ভ]।

বাতিল

বাতিল [ bātila ] বিণ. 1 পরিত্যক্ত (এই জামাটাকে বাতিল করেছি); 2 অগ্রাহ্য, নাকচ (দাবি বাতিল, দরখাস্ত বাতিল)। [আ. বাতীল]।

বাতিঘর

বাতিঘর [ bāti-ghara ] বি. সমুদ্রে চলাচলকারী জাহাজের আলোর দিশারি, lighthouse. [বাং. বাতি + ঘর]।

বাতিক

বাতিক [ bātika ] বি. 1 বায়ু রোগ; 2 বাত বা বায়ু থেকে আগত; 3 (বাং.) বাই, পাগলামি (বাতিকগ্রস্ত); 4 (বাং.) খ্যাপাটে ভাব, ছিট; 5 প্রবল শখ (বেড়ানোর বাতিক)। ☐ বিণ. বাত বা বায়ু থেকে উত্পন্ন; বায়ুজনিত। [সং. বাত + ইক]। বাতিকগ্রস্ত বিণ. বাতিকযুক্ত; খ্যাপাটে।

বাতি

বাতি [ bāti ] বি. 1 দীপ, প্রদীপ; 2 আলো; 3 ভিতরে সলতে-ভরা মোম ইত্যাদির ছোটো দণ্ডবিশেষ; 4 গাছের সরু লম্বা গুঁজি; 5 মোমবাতির মতো লম্বা আকারের জিনিস (গালার বাতি)। [সং. বর্তি]। বাতিদান বি. দীপাধার।

বাতাহত

বাতাহত [ bātāhata ] বিণ. প্রবল বায়ুর দ্বারা আহত বা আন্দোলিত (বাতাহত লতা)। [সং. বাত2 + আহত]।

বাতাসি

বাতাসি, (বর্জি.) বাতাসী [ bātāsi, (barji.) bātāsī ] বি. 1 আঁশহীন ছোটো মাছবিশেষ; 2 ক্রমাগত আকাশে উড়তে থাকে এমন কালো রঙের পাখিবিশেষ, swift. [বাং. বাতাস + ই]।