বাদিনী

বাদিনী স্ত্রী. বাদী [ bādī ] (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। ☐ বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]।

বাদী

বাদী [ bādī ] (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। ☐ বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]। স্ত্রী. বাদিনী। বি. বাদিতা (সত্যবাদিতা, স্পষ্টবাদিতা)।

বাদিত্র

বাদিত্র [ bāditra ] বি. বাদ্যযন্ত্র। [সং. √ বদ্ + ণিচ্ + ইত্র]।

বাদিত

বাদিত [ bādita ] বিণ. 1 শব্দিত; 2 ধ্বনিত, বাজানো হয়েছে এমন (বীণা বাদিত হচ্ছে)। [সং. √ বদ্ + ণিচ্ + ত]।

বাদাল

বাদাল [ bādāla ] বি. বোয়ালজাতীয় মাছবিশেষ; বোয়াল মাছ। [সং. বদাল + অ]।

বাদামি

বাদামি বিণ. 1 বাদামের পরদা বা পাতলা খোসার মতো বর্ণযুক্ত, পাটকিলে; 2 বাদামের মতো। [বাং. বাদাম + ই]।

বাদাম

বাদাম1 [ bādāma1 ] বি. শক্ত আবরণযুক্ত ভোজ্য ফলবীজবিশেষ। [ফা. বাদাম]। বাদামি বিণ. 1 বাদামের পরদা বা পাতলা খোসার মতো বর্ণযুক্ত, পাটকিলে; 2 বাদামের মতো। [বাং. বাদাম + ই]। বাদাম2 [ bādāma2 ] বি. নৌকার পাল (‘রাধার নামে বাদাম দিয়ে’)। [ফা. বাদ্বান্]।

বাদানুবাদ

বাদানুবাদ [ bādānu-bāda ] বি. তর্কবিতর্ক, কথাকাটাকাটি, বাদপ্রতিবাদ। [সং. বাদ + অনুবাদ]।

বাদাড়

বাদাড় [ bādāḍ় ] বি. জঙ্গল, ঝোপঝাড় (বনবাদাড়, আদাড়বাদাড়)। [দেশি]।

বাদাচিংড়ি

বাদাচিংড়ি বি. ছোটো চিংড়িবিশেষ যা সাধারণত বাদা অঞ্চলের নোনা জলে পাওয়া যায়।