বানীর

বানীর [ bānīra ] বি. বেতসলতা, বেত, বঞ্জুল (বানীর-নিকুঞ্জ)। [সং. √ বন্ + ঈর]।

বেনে

বানিয়া, বেনে [ bāniẏā, bēnē ] বি. 1 বণিকজাতি বা ব্যবসায়ী; 2 দোকানি; 3 (মন্দার্থে) প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক, লাভ লোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক। [সং. বণিজ্]।

বানিয়া

বানিয়া, বেনে [ bāniẏā, bēnē ] বি. 1 বণিকজাতি বা ব্যবসায়ী; 2 দোকানি; 3 (মন্দার্থে) প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক, লাভ লোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক। [সং. বণিজ্]।

বানি

বানি [ bāni ] বি. (অলংকারাদি) তৈরি করার মজুরি। [হি. বন্বাঈ, বনাঈ]।

বানানো

বানানো [ bānānō ] ক্রি. বি. 1 গঠন বা প্রস্তুত করা (বাড়িঘর বানানো, পুতুল বানানো); 2 কল্পনা করা, রচনা করা (গল্প বানানো); 3 প্রতিপন্ন করা, রূপান্তরিত করা, পরিণত করা (বোকা বানানো, ভেড়া বানানো); 4 রান্নার উপযুক্ত করে কোটা (সবজি বানানো, মাংস বানানো); 5 রান্না করা (কোর্মা বানানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বাপের পয়সায় বানানো ঘর, বানানো গল্প, নিজের হাতে বানানো কোর্মা)। [বানা দ্র]।

বানান

বানান [ bānāna ] বি. শব্দের বর্ণবিশ্লেষণ বা বর্ণের ক্রমিক বর্ণন বা লিখনপদ্ধতি, শব্দ লেখার সঠিক পদ্ধতি বা নিয়ম। [সং. বর্ণন]।

বানা

বানা [ bānā ] ক্রি. বানানো। [প্রাকৃ. বণ্ণ < সং. √ বর্ণি-তু. হি. √ বনা]।

বানরী

বানরী স্ত্রী. বানর [ bānara ] বি. লেজবিশিষ্ট বৃক্ষচারী লম্ফনপটু স্তন্যপায়ী পশুবিশেষ, বাঁদর, কপি। [সং. বন + √ রম্ + অ]।

বানর

বানর [ bānara ] বি. লেজবিশিষ্ট বৃক্ষচারী লম্ফনপটু স্তন্যপায়ী পশুবিশেষ, বাঁদর, কপি। [সং. বন + √ রম্ + অ]। স্ত্রী. বানরী।

বানপ্রস্হ

বানপ্রস্হ [ bāna-prasha ] বি. হিন্দু ধর্মানুযায়ী তৃতীয় আশ্রম অর্থাত্ প্রৌঢ় বয়সে সংসারধর্ম ত্যাগ করে বনগমনপূর্বক ঈশ্বরচিন্তায় অবশিষ্ট জীবনযাপন। [সং. বনপ্রস্হ +অ]।