ব বার্য বার্য1 [ bārya1 ] বিণ. জলসম্বন্ধীয়। [সং. বারি + য]। বার্য2 [ bārya2 ] বিণ. নিবারণযোগ্য, নিবারণীয়। [সং. √ বৃ+ ণিচ্ + য]। বার্যমাণ বিণ. নিবারণ করা হচ্ছে এমন, নিবারিত হচ্ছে এমন।
ব বার্ধক্য বার্ধক্য [ bārdhakya ] বি. 1 বৃদ্ধাবস্হা, বৃদ্ধ বয়স; 2 জরা। [সং. বার্ধক (বৃদ্ধ + অক) + য]।
ব বারথ বার্থ, বারথ [ bārtha, bāratha ] বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক। [ইং. berth]।
ব বার্থ বার্থ, বারথ [ bārtha, bāratha ] বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক। [ইং. berth]।
ব বার্তিক বার্তিক [ bārtika ] বিণ. বার্তা বা বৃত্তির সঙ্গে সম্বন্ধযুক্ত। ☐ বি. 1 বিস্তৃত ব্যাখ্যা বা টীকা; 2 দূত। [সং. বার্তা + ইক, বৃত্তি + ইক]।