বালামচি

বালামচি [ bālāmaci ] বি. ঘোড়ার লেজের বা কাঁধের চুল। [দেশি]।

বালাম

বালাম [ bālāma ] বি. 1 বরিশালে উত্পন্ন ধান থেকে প্রস্তুত সরু চালবিশেষ; 2 (প্রধানত চাল বহনকারী) বড়ো নৌকাবিশেষ। [দেশি]।

বালাপোশ

বালা-পোশ [ bālā-pōśa ] বি. পাতলা লেপজাতীয় নরম গায়ের কাপড়বিশেষ। [ফা. বালাপোশ]।

বালাদিত্য

বালাদিত্য [ bālāditya ] বি. প্রভাতের নবীন সূর্য, বালসূর্য, বালার্ক। [সং. বাল + আদিত্য]।

বালাখানা

বালাখানা [ bālā-khānā ] বি. 1 দোতলা বা তারও বেশি উচ্চতাযুক্ত পাকা বাড়ি; 2 উপরতলার ঘর। [ফা. বালাখানহ্]।

বালাই ষাট

বালাই ষাট অব্য. অশুভ উক্তি বা অমঙ্গল খণ্ডনসূচক উক্তি।

বালাই নিয়ে মরা

বালাই নিয়ে মরা ক্রি. বি. (মঙ্গলকামনাসূচক) প্রিয়জনের বিপদ নিজে বহন করে মরা।  

বালাই

বালাই [ bālāi ] বি. 1 অমঙ্গল; 2 উত্পাত (এ বালাই বিদায় হলে বাঁচি); 3 (বিদ্রুপে) উত্পাত, ঝামেলা (শিক্ষাদীক্ষার বালাই নেই)। ☐ অব্য. অশুভ উক্তির খণ্ডনসূচক (বালাই ষাট)। [আ. বলা]। বালাই নিয়ে মরা ক্রি. বি. (মঙ্গলকামনাসূচক) প্রিয়জনের বিপদ নিজে বহন করে মরা। বালাই ষাট অব্য. অশুভ উক্তি বা অমঙ্গল খণ্ডনসূচক উক্তি। আপদ-বালাই বি. 1 বিপদ, বাধা ইত্যাদি; 2 বিরক্তি বা অশান্তি উত্পাদনকারী ব্যক্তি।

বালহস্ত

বালহস্ত [ bāla-hasta ] বি. লোমশ লেজ, লোমযুক্ত লেজ। [হি. বাল (=চুল, লোম) + সং. হস্ত (সাদৃশ্যে)]।

বালদো

বালদো [ bāladō ] বি. তাল নারকেল সুপারি প্রভৃতি গাছের সবৃন্ত পাতা, বাইল। [দেশি]।