বাওয়া

বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, ‘কোনদিকে যে বাইব তরী’: রবীন্দ্র); 2 অতিক্রম করা (‘ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল’: বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।

বাহবা

বাহবা [ bāhabā ] বি. উচ্ছ্বসিত প্রশংসা, প্রবল সমর্থন (সবাই তাকে বাহবা দিল)। ☐ অব্য. প্রশংসা বা সমর্থন জ্ঞাপক উক্তি, বলিহারি (‘বাহবা বাহবা বেশ’: দ্বি. রা.)। [ফা. বাহ্ বাহ্]।

বাহন

বাহন [ bāhana ] বি. 1 যার দ্বারা বহন করা হয়; 2 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, ইঁদুর গণেশের বাহন); 3 মাধ্যম (মাতৃভাষাই শিক্ষার উপযুক্ত বাহন); 4 (বিদ্রুপে) অনুচর (তোমার বাহনটি আজ আসেনি যে?)। [সং. √ বহ্ + ণিচ্ + অন]।

বাহিকা

বাহিকা বিণ. স্ত্রী. বাহক [ bāhaka ] বিণ. বহনকারী। ☐ বি. সারথি। [সং. √ বহ্ + অক, অথবা √ বাহি + অক]।

বাহক

বাহক [ bāhaka ] বিণ. বহনকারী। ☐ বি. সারথি। [সং. √ বহ্ + অক, অথবা √ বাহি + অক]। বিণ. স্ত্রী. বাহিকা।

বাহী

বাহী1 [ bāhī1 ] বিণ. স্ত্রী. -বাহ [ -bāha ] বিণ. বহনকারী (মেঘবাহ, বারিবাহ)। ☐ বি. অশ্ব, রথ ইত্যাদি বাহন। [সং. √ বহ্ + অ]। দ্র বাহ। বাহী2 [ bāhī2 ] (-হিন্) বিণ. 1 এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী, বহনকারী (ভারবাহী, যাত্রীবাহী); 2 যুগ থেকে যুগান্তরে বহনকারী (ঐতিহ্যবাহী); 3 বহে যায় এমন (পূর্ববাহী নদ)। [সং. √ বহ্ + ইন্]। বিণ. স্ত্রী. বাহিনী (পূর্ববাহিনী নদী)।

বাহ

-বাহ [ -bāha ] বিণ. বহনকারী (মেঘবাহ, বারিবাহ)। ☐ বি. অশ্ব, রথ ইত্যাদি বাহন। [সং. √ বহ্ + অ]। বিণ. স্ত্রী. বাহী।

বাস্তুসাপ

বাস্তুসাপ বি. যে সাপ দীর্ঘকাল যাবত্ কোনো বাস্তুভিটায় নিরুপদ্রবে বাস করে আসছে।