ব বিচরণ বিচরণ [ bicaraṇa ] বি. ইতস্তত ভ্রমণ বা চলাফেরা। [সং. বি + √ চর্ + অন]। বিচরণকারী (-রিন্) বিণ. ইতস্তত ভ্রমণকারী। বিচরণশীল বিণ. ইতস্তত চলে-ফিরে বেড়াচ্ছে এমন।
ব বিচয়ন বিচয়, বিচয়ন [ bicaẏa, bicaẏana ] বি. 1 বেছে নিয়ে একত্র করা; 2 সংগ্রহ; 3 অনুসন্ধান; 4 ফুল ইত্যাদি চয়ন। [সং. বি + √ চি + অ, অন]। বিচিত বিণ. একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত; চয়িত।
ব বিচয় বিচয়, বিচয়ন [ bicaẏa, bicaẏana ] বি. 1 বেছে নিয়ে একত্র করা; 2 সংগ্রহ; 3 অনুসন্ধান; 4 ফুল ইত্যাদি চয়ন। [সং. বি + √ চি + অ, অন]। বিচিত বিণ. একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত; চয়িত।
ব বিচক্ষণ বিচক্ষণ [ bicakṣaṇa ] বিণ. 1 সুবিবেচক (বিচক্ষণ সমালোচক); 2 জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত; 3 অভিজ্ঞ; 4 দূরদর্শী; 5 কর্মকুশল, দক্ষ (বিচক্ষণ কর্মচারী)। [সং. বি + √ চক্ষ্ + অন]। বিচক্ষণতা বি. সুবিবেচনা; পাণ্ডিত্য; অভিজ্ঞতা; দক্ষতা।