বিচি

বিচি, বীচি [ bici, bīci ] বি. 1 ফল বা শস্যাদির ভিতরের ক্ষুদ্র আঁটি বা বীজ; 2 অণ্ডকোষ। [সং. বীজ]।

বিচালি

বিচালি [ bicāli ] বি. ধানের খড়। [দেশি]।

বিচার্য

বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়।

বিচারিত

বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত।

বিচারালয়

বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ।

বিচারাধীন

বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য।

বিচারা

বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা (‘বিচারিল মনে’)।

বিচারসাপেক্ষ

বিচারসাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য।

বিচারব্যবস্হা

বিচারব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন।