বিজনি

বিজনি, (বর্জি.) বিজনী [ bijani, (barji.) bijanī ] বি. হাতপাখা (‘বেহুলা বিজনী বুনিল’: বি. গু)। [সং. ব্যজনী]।

বিজনন

বিজনন [ bijanana ] বি. 1 জন্মদান, প্রসব; 2 উত্পত্তি। [সং. বি + √ জন্ + অন]।

বিজনবাসী

বিজনবাসী (-সিন্) বিণ. নিরালায় বা জনহীন স্হানে বসবাসকারী।

বিজন

বিজন [ bijana ] বিণ. জনহীন, নির্জন, নিভৃত (‘রাজার বিজন কানন-মাঝারে’: রবীন্দ্র)। ☐ বি. জনহীন স্হান (‘আমি কেন একলা বসে এই বিজনে’: রবীন্দ্র)। [সং. বি + জন]। বিজনবাসী (-সিন্) বিণ. নিরালায় বা জনহীন স্হানে বসবাসকারী।

বিজড়িত

বিজড়িত [ bijaḍ়ita ] বিণ. 1 যুক্ত (স্মৃতিবিজড়িত); 2 বিশেষভাবে বা বিশ্রীরকম জড়িয়ে গেছে এমন। [সং. বি + জড়িত]।

বিছুরানো

বিছুরা, বিছুরানো [ bichurā, bichurānō ] ক্রি. (ব্রজ.) 1 বিস্মৃত হওয়া; 2 ত্যাগ করা। [< সং. বি + √ স্মৃ]।

বিছুরা

বিছুরা, বিছুরানো [ bichurā, bichurānō ] ক্রি. (ব্রজ.) 1 বিস্মৃত হওয়া; 2 ত্যাগ করা। [< সং. বি + √ স্মৃ]।

বিছুটি

বিছুটি [ bichuṭi ] বি. ছোটো বুনো গাছবিশেষ যা শরীরে লাগামাত্র চুলকায় ও জ্বালা করে। [সং. বৃশ্চিকালী-তু. ওড়ি. বিছু-আতি]।

বিছানা

বিছানা [ bichānā ] বি. শয্যা। [বিছা2 দ্র]।

বিছানো

বিছানো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)।