ব বিত্ত বিত্ত [ bitta ] বি. ধন, সম্পদ। [সং. √ বিদ্ (=লাভ) + ত]। বিত্তবান (-বত্), বিত্তশালী (-লিন্) বিণ. সম্পদশালী, ধনী। বিত্তলাভ বি. ধনলাভ। বিত্তশাঠ্য বি. কৃপণতা। বিত্তহীন বিণ. ধনহীন, ঐশ্বর্যহীন; দরিদ্র। বিত্তেশ বি. 1 ধনপতি; 2 যক্ষরাজ কুবের।
ব বিতৃষ্ণ বিতৃষ্ণ [ bitṛṣṇa ] বিণ. 1 তৃষ্ণাহীন; 2 নিস্পৃহ, উদাসীন; 3 রুচিহীন; 4 বিমুখ (সংসারধর্মে বিতৃষ্ণ)। [সং. বি + তৃষ্ণা + সমাসান্ত]। বিতৃষ্ণা বি. 1 তৃষ্ণার অভাব; 2 অনিচ্ছা, অরুচি (ধূমপানে বিতৃষ্ণা); 3 উদাসীনতা, নিস্পৃহতা।