বিদেকাঠি

বিদেকাটি, বিদেকাঠি বি. খেদ আঁচড়ে তৃণাদি তোলার জন্য চিরুনি মতো লোহার তৈরি চাষের যন্ত্রবিশেষ-এর শলাকা।

বিদেকাটি

বিদেকাটি, বিদেকাঠি বি. খেদ আঁচড়ে তৃণাদি তোলার জন্য চিরুনি মতো লোহার তৈরি চাষের যন্ত্রবিশেষ-এর শলাকা।

বিদে

বিদা, [ bidā, ] (চলিত) বিদে বি. খেদ আঁচড়ে তৃণাদি তোলার জন্য চিরুনি মতো লোহার তৈরি চাষের যন্ত্রবিশেষ। [সং. বিদ্ধক]। বিদেকাটি, বিদেকাঠি বি. উক্ত যন্ত্রের শলাকা।

বিদা

বিদা, [ bidā, ] (চলিত) বিদে বি. খেদ আঁচড়ে তৃণাদি তোলার জন্য চিরুনি মতো লোহার তৈরি চাষের যন্ত্রবিশেষ। [সং. বিদ্ধক]। বিদেকাটি, বিদেকাঠি বি. উক্ত যন্ত্রের শলাকা।

বিদশা

বিদশা [ bidaśā ] বি. দুর্দশা, দুরবস্হা। [সং. বি + দশা]।

বিদলিত

বিদলিত বিণ. সম্পূর্ণ দলিত বা পিষ্ট; সম্পূর্ণ পরাজিত; অতিশয় নিপীড়িত (বিদলিত শত্রুসেনা)।

বিদলন

বিদলন [ bidalana ] বি. 1 সম্পূর্ণরূপে দলন পেষণ বা বিদারণ; 2 সম্পূর্ণ পরাজিত করা; 3 অতিশয় নিপীড়িত করা (শত্রুবিদলন)। [সং. বি + দলন]। বিদলিত বিণ. সম্পূর্ণ দলিত বা পিষ্ট; সম্পূর্ণ পরাজিত; অতিশয় নিপীড়িত (বিদলিত শত্রুসেনা)।

বিদল

বিদল [ bidala ] বি. 1 ভাঙা কলাই বা অন্য ডাল; 2 বাঁশের চটা দিয়ে তৈরি ডালা কুলো প্রভৃতি। ☐ বিণ. 1 দলহীন, পত্রহীন; 2 বিকশিত। [সং. বি + দল]।

বিদর্ভ

বিদর্ভ [ bidarbha ] বি. বিদর অঞ্চলের প্রাচীন নাম। [সং. বি (বিগত) + দর্ভ (কুশ, কাশতৃণ)]।

বিদরি

বিদরি [ bidari ] বি. এক ধাতুপাত্রে অন্য ধাতু দিয়ে খোদাই করা নকশা বা কারুকার্য। [হি. বিদরী]।