বিনিন্দিত

বিনিন্দিত [ binindita ] বিণ. বিশেষভাবে বা ব্যাপকভাবে নিন্দিত (কাংস্যবিনিন্দিত কণ্ঠ, বিশ্ববিনিন্দিত)। [সং. বি + নিন্দিত]। স্ত্রী. বিনিন্দিতা।

বিনিদ্র

বিনিদ্র [ binidra ] বিণ. নিদ্রাহীন (বিনিদ্র রজনী যাপন)। [সং. বি + নিদ্রা সমাসান্ত]।

বিনিঃসরণ

বিনিঃসরণ [ biniḥsaraṇa ] বি. বার হওয়া, নির্গমন (মলবিনিঃসরণ)। [সং. বি + নিঃসরণ]। বিনিঃসৃত বিণ. বহির্গত, নির্গত, নিঃসৃত।

বিনাশিনী

বিনাশিনী স্ত্রী. বিনাশী (-শিন্) বিণ. বিনাশকারী, বিনাশক; বিনাশলীল।

বিনাশী

বিনাশী (-শিন্) বিণ. বিনাশকারী, বিনাশক; বিনাশলীল। স্ত্রী. বিনাশিনী।

বিনাশিত

বিনাশিত বিণ. বিনষ্ট বা ধ্বংস বা বিদূরিত করা হয়েছে এমন; নিহত।

বিনাশধর্মী

বিনাশধর্মী (-ধর্মিন্) বিণ. বিনাশশীল; বিনাশ করে এমন।

বিনাশন

বিনাশন বি. বিনাশ করা। ☐ বিণ. বিনাশকর, বিনাশ করে এমন (বিঘ্নবিনাশন, তিমিরবিনাশন)।