বিংশতি

  বিংশতি বি. বিণ. কুড়ি সংখ্যা বা তার পূরক।  

বেদনহীন

বেদনহীন বিণ. যাতে বেদনা অনুভূত হয় না এমন।  

বেদনা

বেদনা বি. 1. ব্যথা, যন্ত্রনা। 2 মনস্তাপ, দুঃখ (‘আমার কী বেদনা সে কি জান’: রবীন্দ্র); 3 অনুভূতি।  

বেদন

বেদন [ bēdana ] বি. 1 বোধ, অনুভূতি (অবেদন, সংবেদন); 2 জ্ঞান, জ্ঞাপন (আবেদন, নিবেদন); 3 ব্যথা, বেদনা (‘বজ্রবেদনে জাগায়ো আমারে’: রবীন্দ্র); 4 বিবাহ; 5 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে বেদনা হচ্ছে); বেদনা বি. 1. ব্যথা, যন্ত্রনা। 2 মনস্তাপ, দুঃখ (‘আমার কী বেদনা সে কি জান’: রবীন্দ্র); 3 অনুভূতি। বেদনার্ত বিণ. বেদনায় কাতর। বেদনহীন বিণ. যাতে বেদনা অনুভূত হয় না এমন। বেদনীয় বিণ. জ্ঞেয়; অবুভবনীয়।

বৈঠা

বৈঠা১ [ baiṭhā ] বইঠা-এর বানানভেদ। বৈঠা২ [ baiṭhā ] ক্রি. (প্রা. কা.) বসা (‘বৈঠল মঝু পাশ’: বিদ্যা.)। [হি. √ বৈঠ]।

ব্যান

ব্যান১ [ byāna ] বি. বেহান-এর গ্রাম্য রূপ। ব্যান২ [ byāna ] বি. শরীরের পঞ্চবায়ুর অন্যতম। [সং. বি + √ অন্ + অ]।

বড়োলাট

বড়োলাট — দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল।

বারো ভুঁইয়া

বারো ভুঁইয়া — বাংলার ঐতিহাসিক বারোজন প্রতাপশালী জমিদার, যথা-চাঁদ রায়, কেদার রায়, কন্দর্পনারায়ণ, প্রতাপাদিত্য, ইশা খাঁ, মুকুন্দ রায়, লক্ষ্মণমানিক্য, ফজল গাজি, হাম্বিরমল্ল, গণেশ রায়, কংসনারায়ণ, রামকৃষ্ণ ও পীতাম্বর।