বিপদাপদ

বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন।

বিপদসংকেত

বিপদসংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren.

বিপদমুক্তি

বিপদমুক্তি (বিপদ্-মুক্তি) বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি।

বিপতসীমা

বিপদরেখা, বিপতসীমা (বিপৎসীমা, বিপত্-সীমা) বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level.

বিপদরেখা

বিপদরেখা, বিপতসীমা (বিপৎসীমা, বিপত্-সীমা) বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level.

বিপদচিহ্ন

বিপদচিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন।