ব

বিমার্গ

বিমার্গ [ bimārga ] বি. কুপথ; ভ্রষ্টাচার। [সং. বি (অসত্) + মার্গ]। বিমার্গগামী (-মিন্) বিণ. বিপথে চালিত, উন্মার্গগামী।
ব

বিমাননা

বিমাননা [ bimānanā ] বি. অসম্মান, অবমাননা। [সং. বি + √ মানি + অন + আ]।
ব

বিমানবল

বিমানবল, বিমানবাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce.
ব

বিমানবাহী

বিমানবাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)।
ব

বিমানবিধ্বংসী

বিমানবিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)।
ব

বিমানসেবিকা

বিমানসেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess.
ব

বিমানবন্দর

বিমানবন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport.
ব

বিমানচারী

বিমানচারী ( রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী।