ব্যাসকূট

ব্যাসকূট [ byāsa-kūṭa ] বি. 1 বেদব্যাসের রচনার দুর্বোধ্য অংশ; 2 দুর্বোধ্য লেখা। [সং. ব্যাস (বেদব্যাস) + কূট]।

ব্যুতপত্তি

ব্যুতপত্তি, ব্যুত্পত্তি, ব্যুৎপত্তি [ byut-patti ] বি. 1 জ্ঞান, অভিজ্ঞতা, গভীর পাণ্ডিত্য (শাস্ত্রে অসাধারণ ব্যুত্পত্তি); 2 পারদর্শিতা; 3 (ব্যাক.) শব্দের প্রকৃতি-প্রত্যয়াদি নির্ণয় বা ব্যাখ্যা বা বিশ্লেষণ। [সং. বি + উত্পত্তি]। ব্যুতপত্তিগত, ব্যুত্পত্তিগত, ব্যুৎপত্তিগত বিণ. (শব্দের) প্রকৃতি-প্রত্যয় থেকে লব্ধ (ব্যুত্পত্তিগত অর্থ)। ব্যুতপন্ন, ব্যুত্পন্ন, ব্যুৎপন্ন বিণ. 1 জ্ঞানী, পণ্ডিত (গণিতে ব্যুত্পন্ন) 2 (ব্যাক.) প্রকৃতি-প্রত্যয়াদি যোগে উত্পন্ন। ব্যুতপাদক, ব্যুত্পাদক, ব্যুৎপাদক বিণ. ব্যুত্পত্তিদানকারী। স্ত্রী. ব্যুতপাদিকা, ব্যুত্পাদিকা, ব্যুৎপাদিকা। ব্যুতপাদিত, ব্যুত্পাদিত, ব্যুৎপাদিত বিণ. ব্যুত্পন্ন হয়েছে এমন।

ব্যুতক্রান্ত

ব্যুতক্রান্ত, ব্যুত্ক্রান্ত, ব্যুৎক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত 2 অতিক্রান্ত, বিগত।

ব্যুতক্রম

ব্যুতক্রম, ব্যুত্ক্রম, ব্যুৎক্রম [ byut-krama ] বি. ক্রমবিপর্যয়, ব্যতিক্রম, অনিয়ম। [সং. বি + উত্ক্রম]। ব্যুতক্রান্ত, ব্যুত্ক্রান্ত, ব্যুৎক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত 2 অতিক্রান্ত, বিগত।

ব্যাহৃতি

ব্যাহৃতি বি. 1 উক্তি, উচ্চারণ; 2 মন্ত্রাঙ্গ বিশেষ।

ব্যাল

ব্যাল [ byāla ] বি. 1 সাপ; 2 হিংস্র জানোয়ার। ☐ বিণ. খল, ধূর্ত। [সং. ব্যাড় > ব্যাল]। ব্যালগ্রাহী (-হিন্) বি. সাপুড়ে।

ব্যারোমিটার

ব্যারোমিটার [ byārō-miṭāra ] বি. বায়ুর চাপ-মাপক যন্ত্র, চাপমান যন্ত্র। [ইং barometer]।

ব্যারিস্টার

ব্যারিস্টার [ byārisṭāra ] বি. বিলাতে শিক্ষাপ্রাপ্ত ব্যবহারজীবীবিশেষ। [ইং. barrister]। ব্যারিস্টারি বি. ব্যারিস্টারের কাজ বা বৃত্তি।