ব বিরাশি বিরাশি [ birāśi ] বি. বিণ. ৮২ সংখ্যা বা সংখ্যক। [তু. হি. বয়াসী < প্রাকৃ. বিঅসী]। বিরাশি সিক্কা (আল.) খুব ভারী ওজন বা শক্তি (বিরাশি সিক্কা ওজনের চড়)।
ব বিরাম বিরাম [ birāma ] বি. 1 বিরতি (বিরামচিহ্ন); 2 ক্ষান্তি, অবসান (বৃষ্টির বিরাম নেই, চেষ্টার বিরাম নেই); 3 নিবৃত্তি; 4 বিশ্রাম। [সং. বি + √ রম্ + অ]। বিরামচিহ্ন বি. বাক্যের মধ্যে বা শেষে যতির নানাবিধ চিহ্ন। বিরামহীন বিণ. বিরতি বা ক্ষান্তি নেই এমন; বিশ্রাম নেই এমন (বিরামহীন খাটুনি)।
ব বিরানব্বই বিরানব্বই, (কথ্য) বিরানব্বুই [ birā-nabbi, (kathya) birā-nabbui ] বি. বিণ. ৯২ সংখ্যা বা সংখ্যক। [তু. ওড়ি বিরান্বই, সং. দ্বানবতি]।
ব বিরাট বিরাট [ birāṭa ] বিণ. অত্যন্ত বৃহত্, বিশাল (বিরাট অট্টালিকা, বিরাট ব্যাপার)। ☐ বি. 1 সর্বব্যাপী পুরুষ, পরমেশ্বর; 2 মহাভারতে বর্ণিত নগর, যেখানে পাণ্ডবগণ অজ্ঞাতবাসে ছিলেন। [সং. বি + √ রাজ্ + ক্বিপ্]।