বিলাসদ্রব্য

বিলাসদ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods.

বিলাসকানন

বিলাসকানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান।

বিলাসকক্ষ

বিলাসকক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর।

বিলাস

বিলাস [ bilāsa ] বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। বিলাসকক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। বিলাসকানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। বিলাসদ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. বিলাসব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। বিলাসসামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি (‘ঊর্মিলা-বিলাসী’:...

বিলাপিনী

বিলাপিনী স্ত্রী. বিলাপী (-পিন্) বিণ. বিলাপকারী।

বিলাপী

বিলাপী (-পিন্) বিণ. বিলাপকারী। স্ত্রী. বিলাপিনী।

বিলাপ

বিলাপ [ bilāpa ] বি. খেদোক্তি, শোকপ্রকাশ (পুত্রশোকে বিলাপ করা)। [সং. বি + √ লপ্ + আ]। বিলাপা — বিলপা দ্র। বিলাপী (-পিন্) বিণ. বিলাপকারী। স্ত্রী. বিলাপিনী।

বিলানো

বিলানো [ bilānō ] ক্রি. বি. বিনামূল্যে বিতরণ করা (গরিবদুঃখীদের কাপড় বিলানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ বিলা + আনো]।