বিশ্বাস
বিশ্বাস [ biśbāsa ] বি. 1 প্রত্যয়, সত্য বা যথার্থ বলে ধারণা (ঈশ্বরবিশ্বাস); 2 আস্হা (লোকটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে); 3 শ্রদ্ধা (ধর্মবিশ্বাস)। [সং. বি + √ শ্বস্ + অ]। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান। স্ত্রী. বিশ্বাসঘাতিকা, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসহন্ত্রী। বি. বিশ্বাসঘাতকতা। বিশ্বাসভঙ্গ বি. বিশ্বস্ত হয়েও অবিশ্বাসের কাজ করা; অকৃতজ্ঞতা। বিশ্বাসভাজন বিণ. বিশ্বাসের পাত্র। বিশ্বাসযোগ্য বিণ. বিশ্বাসের পাত্র, যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাসী (-সিন্) বিণ. 1 বিশ্বাসভাজন (বিশ্বাসী চাকর); 2 বিশ্বাস করে এমন (ভগবদ্বিশ্বাসী)। বিশ্বাস্য বিণ. বিশ্বাসযোগ্য।
বিশ্বাত্মা
বিশ্বাত্মা [ biśbātmā ] (-ত্মন্) বি. 1 সমগ্র বিশ্বের আত্মাস্বরূপ বিরাট পুরুষ; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব। [সং. বিশ্ব + আত্মন্]।
বিশ্বস্ততা
বিশ্বস্ততা বি. বিশ্বস্ত [ biśbasta ] বিণ. বিশ্বাসভাজন, বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায় (বিশ্বস্ত অনুচর)। [সং. বি + √ শ্বস্ + ত]।
বিশ্বস্তসূত্রে
বিশ্বস্তসূত্রে ক্রি-বিণ. বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকে; বিশ্বাসযোগ্য ব্যক্তি বা কারণ থেকে।