বিশ্রুত

বিশ্রুত [ biśruta ] বিণ. সুবিখ্যাত, প্রসিদ্ধ (বিশ্ববিশ্রুত শিল্পী)। [সং. বি + শ্রুত]। বিশ্রুতি বি. প্রসিদ্ধি, খ্যাতি।

বিশ্রী

বিশ্রী [ biśrī ] বিণ. 1 শ্রীহীন, কুত্সিত; 2 জঘন্য, ঘৃণ্য। [সং. বি + শ্রী]।

বিশ্রামাগার

বিশ্রামাগার বি. যেখানে বিশ্রাম নেওয়া হয়, বিশ্রাম নেবার জায়গা; অপেক্ষা করার জায়গা, waiting-room.

বিশ্রাম

বিশ্রাম [ biśrāma ] বি. 1 শ্রান্তি দূর করা, জিরানো; 2 বিরাম, নিবৃত্তি। [সং. বি + √ শ্রম্ + অ]। বিশ্রামাগার বি. যেখানে বিশ্রাম নেওয়া হয়, বিশ্রাম নেবার জায়গা; অপেক্ষা করার জায়গা, waiting-room.

বিশ্রান্ত

বিশ্রান্ত [ biśrānta ] বিণ. 1 শ্রান্তি দূর হয়েছে এমন, বিগতশ্রম; 2 বিশ্রাম করেছে এমন (বিশ্রান্ত পথিক); 3 ক্ষান্ত, নিবৃত্ত। [সং. বি + শ্রান্ত]। বিশ্রান্তি বি. বিশ্রাম; বিরতি।

বিশ্রম্ভ

বিশ্রম্ভ [ biśrambha ] বি. 1 কেলিকলহ; 2 প্রণয়; 3 বিশ্বাস। [সং. বি + √ শ্রন্ভ্ + অ]। বিশ্রম্ভালাপ বি. প্রেমালাপ; স্বচ্ছন্দে নিভৃতে আলাপ।

বিশ্রদ্ধ

বিশ্রদ্ধ [ biśraddha ] বিণ. 1 বিশ্বস্ত; 2 প্রগাঢ়; 3 প্রশান্ত; 4 নিঃশঙ্ক, নির্ভীক। [সং. বি + √ শ্রন্ভ্ + ত]।

বিশ্বেশ্বরী

বিশ্বেশ্বরী বি. স্ত্রী. 1 পরমেশ্বরী, আদ্যাশক্তি; 2 দুর্গাদেবী।