ব

বিষদাঁত

বিষদন্ত, (কথ্য) বিষদাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।
ব

বিষদন্ত

বিষদন্ত, (কথ্য) বিষদাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।
ব

বিষদিগ্ধা

বিষদিগ্ধা স্ত্রী. বিষদিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা।
ব

বিষদিগ্ধ

বিষদিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. বিষদিগ্ধা।
ব

বিষনয়ন

বিষদৃষ্টি, বিষনয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।
ব

বিষদৃষ্টি

বিষদৃষ্টি, বিষনয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।
ব

বিষধর

বিষধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। ☐ বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ।
ব

বিষনাশক

বিষনাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন।